প্রাইভেসি পলিসি
সর্বশেষ হালনাগাদ: ১২ অক্টোবর ২০২৬
এই পলিসি Cavariq (getcavariq.com)-এর জন্য। আমরা আপনার কোন তথ্য পাই, কেন পাই আর কীভাবে ব্যবহার করি, তা সহজ ভাষায় এখানে লেখা আছে। কোনো প্রশ্ন থাকলে hello@getcavariq.com-এ লিখুন।
এই ওয়েবসাইট
এই সাইটে কোনো ফর্ম, অ্যাকাউন্ট, বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই। সাইটটা Cloudflare-এ চলে। নিরাপত্তা আর সাইট চালু রাখার জন্য Cloudflare সাধারণ কিছু টেকনিক্যাল তথ্য রাখতে পারে, যেমন IP ঠিকানা আর ব্রাউজারের ধরন।
আপনি যোগাযোগ করলে
WhatsApp, ইমেইল বা ফেসবুকে আপনি আমাদের যা পাঠান, যেমন নাম, ফোন নম্বর আর মেসেজ, তা শুধু আপনাকে উত্তর দিতে আর সেবা দিতে ব্যবহার করি। আমরা এই তথ্য কারো কাছে বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্যও শেয়ার করি না।
ক্লায়েন্টের অ্যাপের ডেটা
- অফলাইন অ্যাপ: ডেটা থাকে আপনার নিজের ফোন বা কম্পিউটারে, আর ব্যাকআপ যায় আপনার নিজের Google Drive-এ। আমরা সেটা দেখতে পাই না।
- অনলাইন অ্যাপ: ডেটা থাকে সুরক্ষিত ক্লাউড ডেটাবেসে। শুধু সাপোর্ট আর রক্ষণাবেক্ষণের প্রয়োজনে, আপনার অনুমতি নিয়ে, আমরা তা দেখি।
- দুই ক্ষেত্রেই ডেটার মালিক আপনি। সেবা বন্ধ করলে অনুরোধ জানালে আপনার ডেটা ফেরত দিই বা মুছে ফেলি।
লাইভ ডেমো
ডেমো অ্যাপগুলোতে শুধু নমুনা ডেটা থাকে। ডেমোতে নিজের বা ক্রেতার আসল তথ্য লিখবেন না।
CAVARIQ Compass কেনা
Compass বিক্রি হয় Gumroad-এর মাধ্যমে। পেমেন্ট Gumroad নেয়, তাই আপনার কার্ডের তথ্য আমরা পাই না। অর্ডার পৌঁছানো, সাপোর্ট আর টাকা ফেরতের জন্য Gumroad আমাদের ক্রেতার নাম, ইমেইল আর অর্ডারের তথ্য দেয়।
আপনার অধিকার
আমাদের কাছে আপনার কোন তথ্য আছে তা জানতে, ভুল ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে hello@getcavariq.com-এ লিখুন।
পরিবর্তন
এই পলিসি বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে।