ব্যবসার মালিক যেভাবে কাজ করেন, অ্যাপ সেভাবেই হওয়া উচিত।
Cavariq বাংলাদেশের একটি সফটওয়্যার স্টুডিও। আমরা ছোট আর মাঝারি ব্যবসার জন্য সহজ, বাংলায় চলা অ্যাপ বানাই, যাতে খাতা-কলমের ঝামেলা ছাড়াই ফোন থেকে ব্যবসা চালানো যায়।
বাংলাদেশের বেশিরভাগ দোকান, মার্কেট আর এজেন্সির হিসাব এখনো খাতায় থাকে। নয়তো থাকে কয়েকটা এক্সেল ফাইলে, আর কিছুটা মালিকের মাথায়। দিনের শেষে বিক্রি মেলাতে সময় যায়। কার কাছে কত বাকি, তা খুঁজতে খাতার পাতা উল্টাতে হয়।
বাজারে সফটওয়্যারের অভাব নেই। কিন্তু বেশিরভাগই ইংরেজিতে, অনেক জটিল, আর মাসে মাসে বড় খরচ। ফলে কিনেও অনেকে ব্যবহার করেন না।
Cavariq শুরু হয়েছে এই ফাঁকটা পূরণ করতে। আমরা আগে বুঝি একটা ব্যবসা আসলে কীভাবে চলে, তারপর ঠিক সেই কাজের জন্য অ্যাপ বানাই: বাংলায়, ফোনে, দরকার হলে ইন্টারনেট ছাড়াই।
যা মেনে কাজ করি
সহজটাই আসল
যে অ্যাপ কর্মচারী প্রথম দিনে চালাতে পারেন না, সেটা যত সুন্দরই হোক, কাজের না।
আগে দেখান, পরে বিক্রি
লাইভ ডেমোতে নিজে চালিয়ে দেখার পরই সিদ্ধান্ত নিন।
ডেটা মালিকের
আপনার ব্যবসার হিসাব আপনার। অফলাইন ভার্সনে ব্যাকআপও থাকে আপনার নিজের Google Drive-এ।
সৎভাবে কথা
যা পারি না, তা বলি না। যা দেব, তা লিখে দিই।
দুই দিকে আমাদের কাজ
বিদেশের ক্রেতাদের জন্য
CAVARIQ Compass: রিয়েল এস্টেট এজেন্টদের জন্য আমাদের ইংরেজি ডিজিটাল প্রোডাক্ট।
যাদের জন্য কাজ করেছি
আপনার ব্যবসার জন্য কী লাগবে, আমাদের বলুন।
একটা মেসেজই যথেষ্ট। কোন অ্যাপ আপনার কাজে মানাবে আর খরচ কেমন পড়বে, WhatsApp-এ জানিয়ে দেব।